মাথা নষ্ট করা আয়! আপনার ফোনের ChatGPT অ্যাপটি আয় করেছে বছরে প্রায় ২ বিলিয়ন ডলার!
যে অ্যাপটি আপনি হয়তো প্রতিদিন ব্যবহার করছেন, সেটি এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে!
OpenAI-এর ChatGPT মোবাইল অ্যাপ ২০২৩ সালের মে মাসে লঞ্চ হওয়ার পর থেকে বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ২৩ হাজার কোটি টাকা!
আসুন দেখি কিছু চমকে দেওয়া তথ্য:
- প্রতি ডাউনলোডে অবিশ্বাস্য আয়: ChatGPT ব্যবহারকারীরা প্রতিবার অ্যাপটি ডাউনলোড করার পর গড়ে আয় হয়েছে $২.৯১ ডলার। যেখানে অন্য AI অ্যাপ Claude আয় করেছে $২.৫৫ এবং Microsoft-এর Copilot মাত্র $০.২৮!
- ২০২৫ সালে আয়ের অভাবনীয় উর্ধমুখী গ্রাফ: এই বছরের জুলাই মাস পর্যন্ত অ্যাপটি আয় করেছে $১.৩৫ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৬৭৩% বেশি! মাসিক গড় আয় ২৫ মিলিয়ন ডলার থেকে বেড়ে এখন ১৯৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
- ডাউনলোডে ইতিহাস: বিশ্বজুড়ে অ্যাপটি ৬৯০ মিলিয়ন বারের বেশি ডাউনলোড হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মোট ডাউনলোডের মধ্যে শীর্ষে রয়েছে ভারত (১৩.৭%)!
- সবচেয়ে বেশি খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে: যদিও ভারত ডাউনলোডে প্রথম, কিন্তু খরচের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে United States of America। মোট আয়ের ৩৮% এসেছে এখান থেকে, যেখানে ব্যবহারকারীরা গড়ে ১০ ডলার খরচ করছেন।
- AI বাজারের একমাত্র রাজা: ChatGPT তার নিকটতম প্রতিযোগীদের থেকে প্রায় ৩০ গুণ বেশি আয় করে AI অ্যাপের বাজারে একাই রাজত্ব করছে!
এই পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কতটা দ্রুত আমাদের জীবনের অংশ হয়ে উঠছে এবং এর ব্যবসায়িক সম্ভাবনা কতটা বিশাল।
0 Comments